Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমপিএল শুরু ২ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমপিএল ক্রিকেটের নবম আসর মাঠে গড়াচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩২টি দল অংশগ্রহণ করবে।

আয়োজকরা জানিয়েছেন, সিলেট শহরতলির বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাঠে এমপিএল’র ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় অংশ নিতে পারবে। বর্তমানে টুর্নামেন্টের দল নিবন্ধন কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল মঞ্চে আজ শনিবার (২৭ জানুয়ারি) পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম বলেন, শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনাই নয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানসিক বিকাশের অংশ হিসেবে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে থাকে। এরই প্রেক্ষিতে এমপিএল ক্রিকেটের নবম আসর অনুষ্ঠিত হচ্ছে এবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.