সিলেটটুডে ডেস্ক | ২৯ জানুয়ারী, ২০১৮
মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীকে প্যাট্রন এবং উপাচার্য ড. মো. সালেহ উদ্দিনকে প্রধান উপদেষ্টা রেখে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আশফাকুর রহমানকে সভাপতি ও মাজেদুর রহমান মাজেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। স্পোর্টস ক্লাবের কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম ও সহকারি রেজিস্ট্রার লোকমান আহমেদ চৌধুরী।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে ফাহিম রশিদ চৌধুরী, মাহবুবুর রহমান রানা, মঈনুল ইসলাম ও রহমান শিহাব, যুগ্ম-সম্পাদক আব্দুল মুহাইমিন রাব্বি, কোষাধ্যক্ষ জয় আজিম ও সাংগঠনিক সম্পাদক পদে মুমিনুল হক ফাহিম রয়েছেন।
এ কমিটি ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।