Sylhet Today 24 PRINT

শাবি কর্মকর্তা সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

শাবি প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী কর্মকর্তারা সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ভোট গণনা শেষে বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহমেদ। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১টি পদের মধ্যে আওয়ামীপন্থী কর্মকর্তারা ৬টি এবং বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তারা ৫টি পদে জয়লাভ করে।

নির্বাচনের ফলাফল থেকে দেখা যায়, আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি পদে ড. খোন্দকার মো. মমিনুল হক, সহ সভাপতি পদে এ.এস.এম খায়রুল আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে শাহীন আহম্মদ চৌধুরী, সহ-সম্পাদক পদে শাহাদাত হোসেন চৌধুরী এবং সদস্য পদে আ.ন.ম জয়নাল আবেদীন, মো. মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মো. মাহফুজুর রহমান এবং সদস্য পদে জয়নাল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মুর্শেদ আহমদ, আবু সাদাৎ মো. সায়েম তালুকদার, সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.