Sylhet Today 24 PRINT

অধ্যাপক হাসিবুল রাবি টিএসসিসি’র নতুন পরিচালক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় টিএসসিসি’র অফিস কক্ষে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় তিনি টিএসসিসি’র সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও টিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানান।

অধ্যাপক হাসিবুল আলম বর্তমানে রাবি ডিবেটিং সোসাইটি’র (রুডস) সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য। ছাত্রজীবন থেকে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। তিনি ১৯৯৮ সালে আইন বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০১৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.