Sylhet Today 24 PRINT

শাবিতে ‘থিয়েটার সাস্ট’ এর নতুন কমিটি গঠিত

শাবি প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় পালিত সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শাকিল মাহমুদ হৃদয় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের আহবায়ক মো. ইউসুফ হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আব্দুল্লাহ মো. আবিদ, কামরুল ইসলাম সাইফুল, সহ-সাধারণ সম্পাদক সায়েক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ শুভ, আফরোজা খাতুন মৌ, প্রচার সম্পাদক নুসরাত জাহান নদী, সহ-প্রচার সম্পাদক অরূপ সরকার, আফরিন শাহনাজ আশা, আলোক সম্পাদক শাওন দত্ত দুর্জয়, সহ আলোক সম্পাদক, নাজমুল হাসান, দপ্তর সম্পাদক কনক দাস, সহ দপ্তর সম্পাদক শুভ্র কর, নূর মোহাম্মদ পাভেল, অর্থ সম্পাদক জুলকারনাইন আয়মান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ঐশ্বর্য রহমান, তাসনিমা হক মীম, ইলিয়াস শাহ্ রাফি ও মো. সাজু ভূঁইয়া মনোনীত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.