Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

ওয়ালটন-মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ (এমপিএল) এর কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) লিগের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। এমপিএলের কো-স্পন্সর মোবাইল ফোন কোম্পানি ভিভো।

দিনের প্রথম ম্যাচে এলএলবি ২৯তম ব্যাচ ২ রানে হারায় সিএসই ৩৩তম ব্যাচকে। এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে সাইফের হাতে।

পরের ম্যাচগুলোতে সিএসই ৩৮তম ব্যাচ ৬ রানে সিএসই ৪১তম ব্যাচকে, ইংরেজি ৩৭তম ব্যাচ ৫ উইকেটে সিএসই ৩৭তম ব্যাচকে এবং বিবিএ ৩২তম ব্যাচ ৭ উইকেটে সিএসই ৩৮তম ব্যাচকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। এসব ম্যাচে যথাক্রমে রাকিব, ইয়াসির ও ইমতিয়াজ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

সোমবার সকালে প্রথমে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুপুরে ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.