Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বসন্ত বরণ সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বসন্ত বরণ সন্ধ্যা-১৪২৪'।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ইউনিভার্সিটির গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এ বসন্ত বরণ সন্ধ্যা।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, গান, কবিতা ও প্রদীপ জ্বালিয়ে এবারের বসন্তকে বরণ করে নেবেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।

এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্ববান্ধব উপস্থিতি কামনা করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.