Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সেমিনার শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

লিডিং ইউনিভার্সিটিতে এন্টি টেররিজম মনিটরিং সেলের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে আমরা জঙ্গিমুক্ত সমাজ চাই স্লোগানে ‘জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারটি আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় রাগীব নগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের গ্যালারী-১ এ অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুর রহমান বক্তব্য রাখবেন।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

উক্ত সেমিনারে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী, শিক্ষক, ছাত্র-অভিভাবক, গণমাধ্যমের ব্যক্তিবর্গ, কমিউনিটি লিডারস ও ইমামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.