Sylhet Today 24 PRINT

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মহিলা কলেজে ‘অগ্নিপ্রভা’ প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট সরকারি মহিলা কলেজে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে ‘অগ্নিপ্রভা’ নামে দেয়ালপত্রিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেয়ালপত্রিকার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জী। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফাতেমা জিন নুরাইন।

১৪ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের কাছে লেখা সংগ্রহ শুরু করে অগ্নিপ্রভার সংগঠকরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসের আলোকে সমাজের সকল অন্যায় বাধা বিপত্তিকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন অগ্নিপ্রভার সংগঠকরা।

উদ্বোধনের সময় শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কলেজের অধ্যক্ষ জায়াতুল ইসলাম আকঞ্জী আগামী দিনের কাজে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.