Sylhet Today 24 PRINT

একুশে ফেব্রুয়ারিতে মেডিসিন ক্লাবের বিনামূল্যে চিকিৎসাসেবা

সিওমেক প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মেডিসিন ক্লাব ও লাইফ শেয়ার।

২১ ফ্রেব্রুয়ারি সকাল ১১ টা থেকে ৩ পর্যন্ত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসায় অনুষ্টিত হয় এ "ফ্রি হেলথ ক্যাম্প ও ঔষধ বিতরণ"। এতে প্রায় প্রায় ৩৫০ জন দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

 সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেেজর শিক্ষানবিশ চিকিৎসক ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অরিত্র দাশ, ডা. সীমান্ত সাহা ও ডা.সৌরভ সহ মেডিসিন ক্লাবের সদস্যরা চিকিৎসা প্রদাণ করেন। এছাড়াও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এতে সহযোগিতা করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.