Sylhet Today 24 PRINT

থিয়েটার মুরারিচাঁদের নাটক \'রঙমহাল\' মঞ্চায়িত হবে আজ

এমসি কলেজ প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে ১২ দিনব্যাপী মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী-২০১৮ তে আজ (বুধবার) মঞ্চায়িত হবে এমসি কলেজ নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের সাড়া জাগানো মঞ্চনাটক অন্ধ ভিক্ষুক দম্পতির রূপ ও অরূপের আখ্যানের 'রঙমহাল'।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ নাটকটি মঞ্চস্থ হবে।

রূপ ও অরূপের আখ্যানের এ নাটকটির রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন ইয়াকুব আলী ও বিধান সিংহ।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ২২তম সদস্য ঐতিহ্যবাহী এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ আহবায়ক ফাহমিদা এলাহী বৃষ্টি ও সদস্য সচিব দেবদাস চক্রবর্তী সর্বস্তরের সংস্কৃতিমনা মানুষজনকে 'রঙমহাল' নাটকটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.