Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটি ও স্টার প্যাসিফিক হোটেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও নগরীর স্টার প্যাসিফিক হোটেল এর মধ্যে একটি চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান এবং স্টার প্যাসিফিক হোটেল এর জেনারেল ম্যানেজার সালেহীন এফ নাহিয়ান উপস্থিত ছিলেন।

এ চুক্তির মধ্য দিয়ে হোটেল স্টার প্যাসিফিকে লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপসহ নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হলো।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.