Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির তামান্না সার্ক মুট কোর্টে ‘সেরা বক্তা’

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৮

ভারতের পশ্চিবঙ্গের দার্জিলিংয়ের শিলিগুড়িতে অনুষ্ঠিত দ্বিতীয় সার্ক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির তামান্না তাবাসসুম। তিনি ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৩০তম ব্যাচের শিক্ষার্থী। প্রতিযোগিতার সমাপনী দিনে তাঁর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, সার্ক মুট কোর্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র প্রভাষক ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরীর তত্ত্বাবধানে দলে ছিলেন এলএলবি (অনার্স) প্রোগ্রামের তিন শিক্ষার্থী তামান্না তাবাসসুম, আরিফ রায়হান ও সামিরা সিদ্দিকা। প্রতিযোগিতায় এ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়ে একটি পুরস্কার অর্জন করে।

প্রতিযোগিতায় সেরা বক্তার স্বীকৃতি পাওয়া মেট্রোপলিটন ইউনিভার্সিটির তামান্না তাবাসসুমের হাতে পুরস্কার তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ড. সম্বুদ্ধ চক্রবর্তী।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব লিগ্যাল স্টাডিজ’র আয়োজনে এই সার্ক মুট কোর্ট প্রতিযোগিতায় সার্কভুক্ত আটটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করে। ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। সমাপনী দিনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ ব্যানার্জীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.