Sylhet Today 24 PRINT

জাফর ইকবালের উপর হামলা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার।

শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও ক্ষোভ জানানো হয়। ড. জাফর ইকবাল মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সদস্য।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, ‘দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর এ ধরনের হামলা সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই হামলার ঘটনায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার ব্যথিত ও ক্ষুব্ধ।’

তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে জাফর ইকবালের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.