Sylhet Today 24 PRINT

শাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে শাবি ছাত্রলীগ।

শনিবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় এ তথ্য জানান শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন।

তিনি জানান, রোববার (৪ মার্চ) শাবিপ্রবি ক্যাম্পাসে দুপুর ১২টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এই ছাত্রলীগ নেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.