সিলেটটুডে ডেস্ক | ০৪ মার্চ, ২০১৮
দেশ বরেণ্য সাহিত্যিক, শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে এক ক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মার্চ) এ ঘটনার প্রতিবাদে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেলিহাওরস্থ ক্যাম্পাসে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে আরো অংশ নেন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. শামসুল কবীর, সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, ডেপুটি রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।