Sylhet Today 24 PRINT

শাবিতে মোমের আলোয় জাফর ইকবালের প্রতিকৃতি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা মোমের আলো দিয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের প্রতিকৃতি তৈরি করে তার সুস্থতা কামনা করেছেন।

সোমবার রাত সাড়ে ৮টায় একাডেমিক ভবন ডি-তে এই প্রতিকৃতি তৈরি করেন তারা।

এর আগে এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল মোম জ্বালিয়ে একাডেমিক ভবন ডি-তে আসে। চারতলা এ বিল্ডিংয়ের সবগুলো ফ্লোরে মোম জ্বালিয়ে গ্রাউন্ডে ড. ইকবালের প্রতিকৃতি বানানো হয়।

এসময় "Get well soon sir" লিখে তারা প্রিয় শিক্ষক জাফর ইকবালের সুস্থতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.