Sylhet Today 24 PRINT

জাফর ইকবাল হত্যাচেষ্টার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করার দাবি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৮

অধ্যাপক ড. জাফর ইকবাল হামলা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ মামলা যেন অন্যান্য ঘটনা গুলোর মতো অতলে হারিয়ে না যায়; এ ব্যাপারের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৬ মার্চ) শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌন মিছিল শেষে আয়োজিত সমাবেশে একাত্মতা পোষণ করে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার শাবিপ্রবি ক্যাম্পাসে মৌন মিছিল করে শাবি শিক্ষার্থীরা।

এরপর উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরাবরে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষকরা। এ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সমাবেশে বুধবার গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.