Sylhet Today 24 PRINT

শাবিতে ৭ মার্চ উপলক্ষে ছাত্রলীগের র‍্যালি

শাবি প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৮

ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শাখা ছাত্রলীগ সকাল ১১টায় বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পরবর্তীতে একটি র‍্যালি বের করে ছাত্রলীগ। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তাকিম আহমেদ মোস্তাক, তারিকুল ইসলাম সহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন ও দেশবরেণ্য লেখক ড. জাফর ইকবালে উপর জঙ্গি হামলার নিন্দা ও প্রতিবাদ জানান মো. রুহুল আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.