Sylhet Today 24 PRINT

জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন

এমসি কলেজ প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুরারিচাঁদ (এমসি) কলেজ পরিবার।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর একটায় কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শাবিপ্রবি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তি দাবী করেন বক্তারা।

মানববন্ধনে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুছ ও শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলীদের পাশাপাশি কলেজের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.