Sylhet Today 24 PRINT

শাবিতে ‘হোক প্রতিবাদ রং তুলিতে’ কার্টুন প্রদর্শনী

শাবি প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কার্টুন প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় ‘হোক প্রতিবাদ রং তুলিতে’ শিরোনামে ক্যাম্পাসের গোলচত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিএসই, তড়িৎ প্রকৌশল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথ উদ্যোগে ৪দিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে স্কুলের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আঁকা ড. জাফর ইকবালের বিভিন্ন স্কেচ ও তার ওপর হামলার ঘটনায় বিভিন্ন কার্টুন পেয়েছে।

চার দিন ব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।

এছাড়া হামলার প্রতিবাদে দিনব্যাপী আয়োজনে নাট্য সংগঠন দিক থিয়েটারের উদ্যোগে নাটক ‘আদিম পৃথিবীর আহবান’ মঞ্চস্থ হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.