Sylhet Today 24 PRINT

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৮

‘বিশ্ব বিবেকের নীরবতা, কোথায় আজ মানবতা’ ধর্মের চাইতে মানবতা বড়’ এই প্রতিপাদ্য নিয়ে সিরিয়ায় নৃশংসভাবে নারী-পুরুষ ও শিশুদের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (১১ মার্চ) ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচী চলাকালে ইনস্টিটিউটের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মো. নাঈমুল ইসলামের পরিচালনায় আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, সিরিয়ায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে। নির্বিচারে নৃশংসভাবে নিরপরাধ নারী-পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। অসহায় নারী, পুরুষ ও শিশুরা হত্যার দৃশ্য দেখে লজ্জাজনক ভাবে বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই ভয়াবহ গণহত্যায় বিশ্ব বিবেক নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।’ সিরিয়ায় নারী-পুরুষ ও শিশুসহ গণহত্যা বন্ধে বিশ্ব বিবেককে ঐক্যবদ্ধ ও জাতি সংঘকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহবান জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইনস্টিটিউট শিক্ষার্থী মোসাদ্দেক বিন রিফাত, মো. মহিউদ্দিন, আফজাল হোসেন, নূর মোহাম্মদ রুবেল, আব্দুল মোমিন, রুহেল হোসেন, রুহুল আমিন, শামছুদ্দিন শুভ, মো. দিলোয়ার হোসেন, তাহরিম বক্স, সাজিদুর রহমান এহিয়া।

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম, রাহিম আহমদ, নাইমুর রহমান, জয় দত্ত, বিপুল দাস শুভ্র, সম্রাট দাস, মো. ইমরান আহমদ, সাগর সরকার, সিদ্দিক হোসাইন, বিজয় সরকার প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.