Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা বুধবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ মার্চ, ২০১৮

লিডিং ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মশালা আগামী বুধবার (১৪ মার্চ) সকাল ১০টায় দক্ষিণ সুরমার রাগীব নগরস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

কর্মশালাটি পরিচালনা করবেন এইচ আর সলিউশ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও নর্থসাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. জাকির হোসাইন।

কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবেন। কর্মশালা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। বিজ্ঞপ্তি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.