Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বিজনেস ক্লাবের উদ্যোগে সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৮

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব এর উদ্যোগে 'প্রসপেক্ট অফ হায়ার এডুকেশন ইন অ্যাব্রোড' বিষয়ের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সেন্টার ফর ফরেন স্টাডিজ-এর সিইও মো. আশিক-উন-নবী।

ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, তাহারাত নেওয়াজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্টারি ও করণীয় সম্পর্কে স্পীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী উপস্থাপন করেন।

সেমিনারে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে সেমিনারে অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন বলে মত প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.