Sylhet Today 24 PRINT

উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচী

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২২ মার্চ) সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে দক্ষিণ সুরমার রাগীব নগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বেলা ১২টায় আনন্দ শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী এবং সাড়ে ১২টায় আলোচনা সভা।

উক্ত অনুষ্ঠান সমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.