Sylhet Today 24 PRINT

হরতালেও ডিগ্রি পরীক্ষা হবে

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৫

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস কোর্সসহ অন্য পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান মঙ্গলবার (১৬ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেন। ডিগ্রি ছাড়াও বিবিএ ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার (১৭ জুন) সকাল ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.