Sylhet Today 24 PRINT

এমসি কলেজ ছাত্রফ্রন্টের দেয়ালিকা ‘স্ফূলিঙ্গ’ উন্মোচন

এমসি কলেজ প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০১৮

স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের লেখা গল্প, প্রবন্ধ, কবিতা ও ছবি নিয়ে দেয়ালিকা প্রকাশ করেছে এমসি কলেজ ছাত্রফ্রন্ট।

রোববার (২৫ মার্চ) সকাল ১১টায় কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে দেয়ালিকা প্রকাশের উদ্বোধন করেন সিলেট নগর ছাত্রফ্রন্টের সভাপতি রেজাউর রহমান রানা।

এমসি কলেজ ছাত্রফ্রন্ট সদস্য সচিব আল আমিনের সঞ্চালনায় দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহবায়ক সাদিয়া নোশিন তাসনিম।

স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের লেখা নিয়ে দেয়ালিকা 'স্ফুলিঙ্গ' উদ্বোধনের আগে বক্তব্য রাখেন নগর ছাত্রফ্রন্ট সভাপতি রেজাউর রহমান রানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.