Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যাডমিন্টন টুর্নামেন্টে আরো ৮টি ম্যাচ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যাডমিন্টন টুর্নামেন্টে আরো আটটি ম্যাচ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পুরুষ একক ৪টি, পুরুষ ডাবলস ২টি এবং মিক্সড ডাবলস ২টি ম্যাচ ছিল।

বুধবার (২৮ মার্চ) দিনভর নগরীর করিম উল্লাহ ইনডোরে এসব ম্যাচ সম্পন্ন হয়।

পুরুষ এককে জয় পেয়েছেন বিবিএ ৩৮তম ব্যাচের ফাহিম, ইংরেজি ৩০তম ব্যাচের আল আমিন, সিএসই ৪১তম ব্যাচের মারজান ও সিইসই ৪৪তম ব্যাচের মাহিতুর। পুরুষ ডাবলসে জয় পান আল আমিন-শিহাব জুটি এবং তানিম-সুমের জুটি। মিক্সড ডাবলসে জয় পেয়েছেন আল আমিন-নেহা জুটি এবং ফাহিম-সুমা জুটি।

ম্যাচগুলো পরিচালনা করেন আকরামুল ইসলাম আরিক ও রাফিউল লেইস রাইয়েদ এবং ম্যাচ রেফারি হিসেবে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে শনিবার (২৪ মার্চ) থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের স্পন্সর আরব আলী কনস্ট্রাকশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.