Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভীর, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজিন সালেহ, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি আশফাকুর রহমান, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২৪ মার্চ মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্ট শেষ হয় ২৯ মার্চ। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল আরব আলী কনস্ট্রাকশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.