Sylhet Today 24 PRINT

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ মঙ্গলবার

অনলাইন ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৮

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল আগামীকাল মঙ্গলবার (৩ এপ্রিল) প্রকাশ হবে। সোমবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিষয়টি জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান  ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন।

ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ খ্রিস্টাব্দ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা/ওয়ার্ড ভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে।

এবার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.