Sylhet Today 24 PRINT

এমসি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ

এমসি কলেজ প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০১৮

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন উপাধ্যক্ষ হলেন সুনামগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ।

তিনি গতবছর সুনামগঞ্জ সরকারী কলেজে বদলি হওয়ার আগে সর্বশেষ এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

এমসি কলেজের ৩০তম উপাধ্যক্ষ হওয়া এ শিক্ষাবিদ ২০০৬ সালে সহযোগী অধ্যাপকে পদোন্নতি পান। ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি।

বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে টানা চব্বিশ বছর এমসি কলেজে শিক্ষকতা করা শিক্ষাবিদ অধ্যাপক সালেহ আহমদ ১৯৬৩ সালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

প্রফেসর সালেহ আহমদ এমসি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর শেষ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.