Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রীতি ফুটবল ম্যাচ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং স্টাফদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট শহরতলির বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে স্টুডেন্টস একাদশের পক্ষে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুর রহমান পলাশ, নির্বাহী কর্মকর্তা শান্তি রায়, প্রসাদ রায়, তারেক আনসারী, সুহেল আহমদ প্রমুখ।

স্টাফ একাদশের পক্ষে জাবেদ আহমদ, আবদুস সালাম প্রমুখ অংশগ্রহণ করেন। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় প্রীতি ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ জয়লাভ করে স্টুডেন্টস একাদশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.