Sylhet Today 24 PRINT

ভিসি ভবন ও চারুকলায় ভাঙচুর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া চারুকলার ভেতরেও আক্রমণ চালিয়েছে তারা। নষ্ট করে দিয়েছে মঙ্গল শোভাযাত্রার সরঞ্জাম।

উপাচার্যের বাসভবনের কর্মচারীরা জানায়, আন্দোলনকারীরা গেরিলা কায়দায় মুখোশ পরে বাসভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাটও চালায় এবং একপর্যায়ে ভিসির মাথায় আঘাত করে।

এক প্রতিবেদনে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, ভিসির বাসার সামনের কাঁটাতার ভেঙে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। ভিসির বেডরুম, কিচেনসহ অফিসের সবকিছু ধ্বংস করে তারা। পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সোমবার সকালে উপাচার্য ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.