Sylhet Today 24 PRINT

নতুন উপাধ্যক্ষের সাথে থিয়েটার মুরারিচাঁদের শুভেচ্ছা বিনিময়

এমসি কলেজ প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৮

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করেছে নাট্যসংগঠন থিয়েটার মুরারিচাঁদ।

সোমবার (৯ এপ্রিল) বেলা দুইটায় থিয়েটার মুরারিচাঁদ কর্মীরা সদ্য উপাধ্যক্ষ হিসেবে যোগ দেয়া অধ্যাপক সালেহ আহমদের সাথে সাক্ষাৎ করেন।

এসময় পদাধিকার বলে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক সালেহ আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান থিয়েটার মুরারিচাঁদের সদস্যরা। তারা উপাধ্যক্ষের সাথে আলাপকালে কলেজ অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেমসহ যাবতীয় সংস্কারে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

থিয়েটার মুরারিচাঁদের সাধারণ পরিষদের আহবায়ক ফাহমিদা এলাহী বৃষ্টি, সদস্য সচিব দেবদাস চক্রবর্তীসহ সাধারণ পরিষদের সদস্য ও থিয়েটার কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মুরারিচাঁদ কলেজের সংবাদকর্মীদের সংগঠন ‘এমসি কলেজ প্রেসক্লাব’ সদস্যরাও উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে কলেজ প্রেসক্লাবকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন উপাধ্যক্ষ সালেহ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.