Sylhet Today 24 PRINT

আজ শাবি মাতাবে ‘শিরোনামহীন’

শাবি প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের আমন্ত্রণে শাবি ক্যাম্পাসে আসছে ‘শিরোনামহীন’ ।

বুধবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের ৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে গান গাইবে জনপ্রিয় এই ব্যান্ড দল।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহ সভাপতি শুভ রঞ্জন পাল জানান, কনসার্টটি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। শিরোনামহীনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুই ব্যান্ড দল নোঙ্গর ও রিমের পরিবেশনাও থাকবে এ কনসার্টে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই সাস্ট ক্যারিয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও বিকাশে বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.