Sylhet Today 24 PRINT

মে দিবসে বাঁধনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৮

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার "বাঁধন" সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

১ মে বিকাল ৫ টায় সিকৃবির নিকটস্থ টিলাগড় ইকো পার্কে এবং সোনার বাংলা মসজিদ রোডে মোট ১৩০ জনের রক্ত গ্রুপিং করা হয়।

বাঁধন সিকৃবি শাখার সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম জানান- শ্রমিকদের দিনে তাদের রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা যাদের রক্তের গ্রুপ নির্ণয় করেছি তারা হাসপাতালে গিয়ে ১৫০-২০০ টাকা খরচ করে রক্তের গ্রুপ জেনে আসার সামর্থ রাখে না। বাঁধন আর্ত মানবতার সেবায় সব সসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষতেও এ ধারা বজায় থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.