Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবের নতুন কমিটি: জাবেদ সভাপতি, আব্বাস সম্পাদক

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর ২০১৫-১৬ বর্ষের কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান।

এতে সভাপতি পদে জাবেদ ইকবাল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও সাধারণ সম্পাদক পদে সরদার আব্বাস (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু (দৈনিক যুগভেরী), যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নয়ন (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর (আলোকিত বাংলাদেশ)।

এছাড়া তিনজন কার্যনির্বাহী সদস্য হলেন- ফয়জুল্লাহ ওয়াসিফ (দি নিউনেশন), রিফাত আল মামুন (দৈনিক ইনকিলাব) এবং জিয়াউল ইসলাম (দৈনিক আমাদের সময়)।

নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও ক্লাবের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.