Sylhet Today 24 PRINT

সিওমেকে স্বাচিপের নতুন কমিটির আনন্দ মিছিল

সিওমেক প্রতিনিধি |  ১৫ মে, ২০১৮

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সিলেট জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির নেতারা মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেন তাঁরা।

এসময় বক্তারা সিলেট সহ দেশের সকল চিকিৎসক সমাজের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এতে স্বাচিপের জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দীন আহমদ ও সদস্য সচিব অধ্যাপক এম এ আজিজ চৌধুরী বক্তব্য রাখেন।

এতে অংশ নেন সহযোগী অধ্যাপক ডা. মোঃ হোসেন রবিন, সহযোগী অধ্যাপক ডাঃ মুজিবুল হক, অধ্যাপক ডা. জামিল আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. শংকর কুমার রায়, ডা. ফয়সল আলম মুহিন, ডা. অন্তরদীপ নন্দী, ডা. স্বাধীন কুমার দাস, ডা. বাছিরুল ইসলাম, ডা. তাহলিল হোসেন, ডা. মুশফিকুজ্জামান আকন্দ, ডাঃ সুনির্মল বিশ্বাস, ডা. তামজিদ তারিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.