Sylhet Today 24 PRINT

এবার শাবির আন্দোলনকারী শিক্ষকদের অপসারণের দাবিতে মৌনমিছিল!

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০১৫

শাহজালাল বিশ্ববিদ্যলয়ের উপাচার্যের অপসারণের দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের এই স্থান থেকে অপসারণের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীধের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ মিছিলের আয়োজন করে বলে অভিযোগ উঠেছে।

মিছিলকারীদের দাবি আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত করছেন। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অন্যান্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের প্রবেশে বাধা প্রদান করছেন। তাই আন্দোলনকারী শিক্ষকদের প্রশাসনিক ভবনের সামনে থেকে অপসারণের দাবি জানান মৌন মিছিলকারীরা।

উল্লেখ‌্য, উপাচার্য আমিনুল হক ভূইয়ার অপসারণ দাবিতে টানা চারদিন ধরে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বূদ্ধ শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবারের (২৫ জুন) অবস্থান কর্মসূচী থেকে তারা উপাচার্যের 'দুর্নীতির শ্বেতপত্র' প্রকাশ করেন। এছাড়া রোববার উপাচার্যের বাসভবন অভিমূখে পদযাত্রা কর্মসূচী ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.