Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার ১ জুন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৮

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ (মেজর ইন ইসলামিক ইকনোমিকস এন্ড ব্যাংকিং) এর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১ জুন শুক্রবার বিকাল ৪টায় কামালবাজারস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ মে) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.