Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ২৭ জুন, ২০১৫

পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আয়োজন করেছে এক পবিত্র ইফতার মাহফিলের।

শুক্রবার ল্যাংথুরাই রেষ্টুরেন্টে বিকাল ৫:৩০ ঘটিকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভিসি প্রফেসর ড কিসমাতুল আহসান।

এছাড়া লিডিং ইউনিভার্সিটির রেজিস্টার ইঞ্জিঃ লুৎফুর রহমান,কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান আসাদুজ্জামান খান, ক্লাব এডভাইসর ফরহাদ হোসেন সুমন ও সান্তুনু হাসান এবং সাবেক এডভাইসর তানভীর চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় ক্লাবের সাবেক প্রেসিডেন্ট,সেক্রেটারি সহ ক্লাবের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে পবিত্র ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠে।

ইফতার মাহফিলের প্রধান অতিথি লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভিসি প্রফেসর ড কিসমাতুল আহসান বলেন, “ লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আয়োজিত এরুপ ইফতার মাহফিল সত্যি ই প্রশংসনীয় এবং ভবিষৎতে ডিবেটিং ক্লাবকে আরও এগিয়ে নিতে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন”।
 
ক্লাব প্রেসিডেন্ট মিজানুর রহমান - পবিত্র রমজান উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সকল প্রকার সহায়তা করার জন্য ক্লাবের সকল সদস্য বৃন্দকে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.