ডেস্ক রিপোর্ট | ২৭ জুন, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন ‘সঞ্চালন’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত সংগঠনটির বর্তমান সভাপতি ফরহাদ আহাম্মদ,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি রুহুল আমিন, সহকারী সাধারন সম্পাদক শিব্বির আহমেদ রাফি, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ফিরোজ পলি প্রমূখ। এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।