Sylhet Today 24 PRINT

তিন দফা পরিবর্তন : একাদশ শ্রেণির ভর্তি তালিকা প্রকাশ হতে পারে আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৫

তিন দফা তারিখ পেছানোর পর রবিবার একাদশ শ্রেণির ভর্তিচ্ছুদের ফল প্রকাশ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশে একাধিক বার সময় নির্ধারণের পরও ফল প্রকাশিত না হওয়ায় শঙ্কায় পড়েছেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা। ফলের প্রতীক্ষায় তাদের কেউ সারাক্ষণ অনলাইনে চোখ রাখছেন, কেউ আবার মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে উত্তরের অপেক্ষায় আছেন।

সর্বশেষ শনিবার (২৭ জুন) দুপুরে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানিয়েছেন, একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশিত হতে আরো সময় লাগবে।

তিন দফা সময় পরিবর্তনের পর এখন বলা হচ্ছে, রোববার এই ফলাফল প্রকাশ করা হবে। অবশ্য এই তারিখেই যে ফল প্রকাশ হবে এমন নিশ্চয়তাও দিতে পারছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

টানা তিন দফা ভর্তির ফল প্রকাশের তারিখ পেছানোর কারণে অভিভাবকদের মতো শিক্ষার্থীরাও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে।

উল্লেখ্য, এবারে মাধ্যমিক পরীক্ষায় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। পাশের হার ৮৭.০৪ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.