Sylhet Today 24 PRINT

উপাচার্য ‘হীরকরাজা’, অপসারণের দাবিতে এবার পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০১৫

এবার পদযাত্রা করে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারনের দাবি জানালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। উপচার্যবিরোধী আন্দেলনের অংশ হিসেবে রোববার দুপুরে পদযাত্রা করেন বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বূদ্ধ শিক্ষক প্যানেলের’ শিক্ষকরা।

এরআগে একই দাবিতে তারা টানা ছয় দিন উপাচার্য কার্যালয়ের সামনের ফটক তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন। রোববারও পদযাত্রা শেষে উপাচার্যের ফটকের সামনে ফের অবস্থান নেন শিক্ষকরা।

রোববার দুপুর ১২ টায় উপাচার্য কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। উপাচার্যের বাসভভনের সামনে সমাবেশে করে অবার উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষকরা।

পদযাত্রার ব্যানারে উপাচার্য আমিনুল ইসলাম ভূইয়াকে দুর্নীতিবাজ, মিথ্যুক, অযোগ্য, স্বৈরাচার ও হীরকরাজা ভিসি হিসেবে অভিহিত করা হয়।

পদযাত্রাকালে উপাচার্য অধ্যাপক ড. ইমনুল হক ভূইয়া নিজ বাসভবনেই অবস্থান করছিলেন। তবে আন্দোলনের মুখে আজও তিনি ক্যাম্পাসে আসেননি।

পদযাত্রা পরবর্তী সভায় বক্তব্য রাখেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বূদ্ধ শিক্ষক প্যানেলের’ আহ্বায়ক সামসুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক নাজিয়া চৌধুরী, মোস্তাবুর রহমান প্রমুখ।

সমাবেশে তারা উপাচার্যের অপসারন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.