Sylhet Today 24 PRINT

১ জুলাই থেকে খুলছে সিকৃবি

সিকৃবি প্রতিনিধি |  ২৪ জুন, ২০১৮

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আগামী রোববার (১ জুলাই) থেকে খুলছে। সেদিন থেকেই নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

এদিকে সোমবার (২৫ জুন) সকাল ৯টা থেকে ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

রোববার (২৫ জুন) এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ, গত বৃহস্পতিবার (৩১ মে) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। সেই সাথে ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছিল।

সেসময় ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.