Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে মোবাইল ফোন চার্জার ডেস্কের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৮

লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে একাডেমিক ভবনসমূহের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সুবিধার্থে মোবাইল ফোন চার্জার ডেস্ক স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মোবাইল ফোন চার্জার ডেস্কের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

এ সময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. আলী আক্কাস, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম হাবিবুল আহসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.