Sylhet Today 24 PRINT

সাস্ট স্কুল অব ডিবেট এর সভাপতি পুষ্পা,সম্পাদক সাজন

শাবি প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’ এর ২য় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবাহ মাহজাবিন পুষ্পাকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান সাজনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি(বিতর্ক) হাসনাত আবুল কালাম, সহ-সভাপতি (প্রশাসন) মাজহারুল বিল্লাহ লোচন, সহ-সাধারন সম্পাদক আবু হামজা ইব্রাহিম, রাফসান ইবনে আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজিদ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মকবুল চৌধুরী অমিত, কোষাধ্যক্ষ এ কে এম আশিকুজ্জামান শাওন, দপ্তর সম্পাদক মওরিন ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সুমাইতা রাফিয়া কথা, বিতর্ক পরিচালক তাসনিম আবেদিন রাজু, সহ-বিতর্ক পরিচালক মিতু নাহার, আবদুর রাজ্জাক রানা, প্রকাশনা সম্পাদক কানন দাস জিংকু, সহ-প্রকাশনা সম্পাদক নাবিয়া শেহরীন, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম ইমন, সহ-প্রচার সম্পাদক খান উর্মী।

এছাড়া প্রশাসনিক পর্ষদে রয়েছেন সাখাওয়াত আহমেদ,শাফায়েত শাহরিয়ার হোসেন, এ এস শাকুর প্রমূখ।

উল্লেখ্য, "তবুও উড়বে ফিনিক্স,যুক্তির দ্রোহী আকাশে " এই শ্লোগান কে সামনে চলতি বছরের ১৮এপ্রিল সংগঠনটির যাত্রা শুরু হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.