শাবি সংবাদদাতা | ০৩ জুলাই, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিক্ষা ভবন ‘ডি’ এর ৩০০৬ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুল গনি, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জসিম উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. আল আমিন, মো. ফারুক উদ্দিন, মো. আনোয়ার হোসাইন, মো. মোরাদ, সহকারী অধ্যাপক সেবক কুমার সাহা,আল অমীন রাব্বী, প্রভাষক সোমেনা সুলতানা,নাসরিন হক প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিলে বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী তৌফিক আহমেদ।
ইফতার মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।