ডেস্ক রিপোর্ট | ০৪ জুলাই, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হামার ঠাকুরগাঁও এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন 'ঠাকুরগাঁও স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্ট' এর নতুন কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মোহন রায় কে সভাপতি এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার ইফতার মাহফিল শেষে এ কমিটি ঘোষণা করেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোখলেসুর রহমান। সভায় সভাপতিত্ব করেন নূরে আলম।
এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক রাসেদুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগ শাবি শাখার সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, ছাত্রলীগ নেতা মোস্তাক মিয়াজি, কামরুল ইসলাম ও তৌকির।