সিলেটটুডে ডেস্ক | ০৫ জুলাই, ২০১৫
‘পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই-এর এমসি কলেজ শাখা কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এম সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেছেন-খাবার সংযমের পাশাপাশি চারিত্রিক সংযম করা অতিব জরুরী।
শনিবার (৪ জুলাই) স্থানীয় এক রেস্তোরাঁয় নিরাপদ সড়ক চাই এম সি কলেজ শাখা কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শাখার সভাপতি ইয়াকুব আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী নেওয়াজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর কাজী আতাউর রহমান।
তিনি বলেন, ‘জীবনের নিরাপত্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই জীবনে নিরাপত্তাহীন অবস্থা আমরা দেখতে পাই রাস্তায় প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার কারণে। রাস্তার দূর্ঘটনা কমাতে এবং মানুষকে সচেতন-ড্রাইভারকে সচেতন করতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের গুরুত্ব অপরিসীম।’
ট্রাফিক আইন সম্পর্কে তিনি বলেন, ‘আমরা হাঁটার সময় রাস্তার ডানপাশ দিয়ে হাটবো, কেননা হাঁটার ট্রাফিক আইন হলো মানুষ রাস্তার ডানপাশ দিয়ে হাটবে আর গাড়িগুলো বামপাশ দিয়ে যাওয়া-আসা করবে।’
ইফতার মাহফিলে বক্তারা বলেন- সামাজিক আন্দোলনের মাধ্যমে রাস্তায় জেব্রাক্রসিং, ওভারব্রিজ, ফুটওভারব্রিজ, এবং ড্রাইভারদের প্রশিক্ষণ প্রদানের জোর দাবি জানাতে হবে। তাহলে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করা হবে।
আলমগীর হোসাইন’র কুরআন থেকে তিলাওয়াত ও সহ-সভাপতি সন্দিপ ব্রত তালুকদার’র এর স্বাগত বক্তবের মাধ্যমে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য প্রদান করেন-এম সি কলেজ শাখার সাবেক সভাপতি ও ফেঞ্চুগঞ্জ থানার এসআই সমীরণ দাস, সাবেক সভাপতি ও হবিগঞ্জ থানার এসআই সজীব দেব রায়, এম সি কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান, সিলেট জেলা শাখার সহ-সভাপতি ইকবাল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এম বাবর লস্কর, এম সি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি শেফুল মিয়া, সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সহ-সভাপতি হুছাইন দিলোয়ার প্রমুখ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুন্না এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার ইছলাহ উদ্দিন মো: মাহবুব, এসআই আমির উদ্দিন, ছাত্র নেতা পলাশ চন্দ্র দেব, জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, জাকির হোসেন, সরকারী কর্মকর্তা গৌর দাশ, এনজিও কর্মকর্তা রুমা চৌধুরী, সৌরভ দেব নাথ, শিব্বির আহমদ, এ্যাড. নাজরানা ফেরদৌস চাদনী, হাবিবুর রহমান, রোভার স্কাউট এর ক্রু-কাউন্সিল সভাপতি দেবাশীষ দত্ত, স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি আমিনুর রহমান রাইয়ান, বেলায়েত হোসেন, দুলাল দাস, রোজেল আহমদ, মারুফ আহমদ, নাসিমা আক্তার, ফাহমিদা এলাহি বৃষ্টি, রেবা ফারজানা, নওশীন আঞ্জুম, দিপঙ্কর দাস, বিএনসিসি ক্যাডেট রুহুল আমিন কমল, আশরাফ হোসেনসহ নিরাপদ সড়ক চাই এম সি কলেজ শাখার সদস্য ও নেতৃবৃন্দ।